31 August, 2026

BY- Aajtak Bangla

এভাবে বানান নরম তুলতুলে ছাতুর পরোটা, শুধু মুখে খাওয়া যাবে

২ জনের জন্য ২ কাপ ময়দা বা আটা নিন। এর সঙ্গে প্রয়োজনমতো নুন মিশিয়ে নিন।

অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নিন। মাখার সময় ১ টেবিল চামচ তেল দিলে পরোটা আরও নরম হবে।

পুর তৈরির জন্য ১ কাপ ছাতু নিন। এর মধ্যেই পরোটার আসল স্বাদ তৈরি হবে।

ছাতুর সঙ্গে আদাকুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি মেশান।

ছাতুর পুরে সামান্য লেবুর রস দিন। এতে পুরে হালকা টক ও মুখরোচক স্বাদ আসবে।

সব উপকরণ ছাতুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মশলা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়।

মাখা আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি হাত দিয়ে বাটির মতো করে তৈরি করুন।

আটার লেচির মাঝখানে তৈরি করে রাখা ছাতুর পুর দিন। এরপর মুখ বন্ধ করে ভালোভাবে গোল করে নিন।

পুর ভরা লেচিগুলি সাবধানে রুটি বা পরোটার আকারে বেলে নিন। বেশি চাপ দিলে পুর বেরিয়ে যেতে পারে।

গরম চাটুতে সামান্য তেল মাখিয়ে একে একে পরোটা দিন। দু’পিঠ ভালো করে সেঁকে কড়া করে ভেজে নিন। তৈরি নরম তুলতুলে ছাতুর পরোটা শুধু এমনিই খেতে পারেন