11 MAY 2026

BY- Aajtak Bangla

আটার পরোটাও হবে নরম তুলতুলে, জানুন রেসিপি

পরোটা খেতে অনেকেই ভালোবাসেন। তবে স্বাস্থ্যের কথা ভেবে খেতে চান না।

যদিও আপনি চাইলে অনায়াসে হেলদি পরোটা বানাতে পারেন। সেক্ষেত্রে আটার পরোটা বানিয়ে নিন।

আর আটার পরোটা শক্ত হয়ে যাবে বলে চিন্তা করবেন না। বরং এটিও হবে নরম তুলতুলে। সেই রেসিপিও রইল।

আটা  ২ কাপ, নুন স্বাদমতো, চিনি - আধ চা চামচ, তেল ২ টেবিল চামচ (ময়ানের জন্য), কুসুম গরম জল, পরোটা ভাজার জন্য তেল লাগবে।

প্রথমে একটি বড় পাত্রে আটা, নুন, চিনি এবং ২ টেবিল চামচ তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিন। সেটা মেখে নরম ডো তৈরি করুন। 

এবার ডো-এর ওপর সামান্য তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অন্তত ২০ মিনিট। সবথেকে ভাল হয় ১ ঘণ্টা ঢেকে রাখলে। এতে পরোটা বেশি নরম হয়।

ডো থেকে সমান আকারের লেচি কেটে নিতে হবে। রুটি বেলার পিঁড়িতে সামান্য তেল মাখিয়ে নিন। লেচিটি রুটির মতো গোল করে বেলে নিন।

রুটির ওপর তেল বা ঘি ব্রাশ করুন। তারপর ভাঁজ করে নিয়ে লেয়ার তৈরি করুন। 

শেষে মাঝারি আঁচে তাওয়া গরম করুন। পরোটাটি তাওয়ায় দিয়ে শুকনো অবস্থায় একবার উল্টে নিন। এরপর পরিমাণমতো তেল বা ঘি দিয়ে পরোটাটি সোনালী করে ভাজুন।