BY- Aajtak Bangla
পরোটা খেতে অনেকেই ভালোবাসেন। তবে রোজ রোজ দোকানের পরোটা খাওয়া সম্ভব নয়।
আর অনেকেরই বাড়িতে বানানো পরোটা শক্ত হয়ে যায়। তাই তাঁরা বাড়িতে পরোটা বানান না।
এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে বাড়িতে নরম তুলতুলে পরোটা বানান যায়? আর সেই উত্তরটাই রইল।
নরম পরোটা বানানোর জন্য কী লাগবে? ময়দা ২ কাপ, তেল বা ঘি ২ টেবিল চামচ, সামান্য চিনি, নুন স্বাদমতো ও হালকা গরম জল।
এবার ময়দার সঙ্গে তেল, নুন ও চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে হালকা গরম জল দিন।
তারপর নরম ও তুলতুলে একটি ডো তৈরি করুন। ডো মাখার পর তেল মাখিয়ে ২০ মিনিট ঢেকে রাখুন।
এবার ডো থেকে লেচি কেটে বেলে নিন। চেষ্টা করুন ভাঁজ করে ত্রিভুজ করে পরোটা বেলে নেওয়ার।
গরম তাওয়ায় পরোটা শুকনো করে নিন। তেল এবং ঘি দিয়ে মাঁঝারি আঁচে ভেজে নিতে হবে।