BY- Aajtak Bangla
18 MARCH, 2026
সয়াবিন খেতে ভালাবাসেন? কিন্তু এর ঝোল বা ঝাল খেতে পছন্দ হয় না? তাহলে আপনাদের জন্য রয়েছে একটি সেরা রেসিপি।
এক্ষেত্রে বানিয়ে নিতে পারেন সয়াবিন পোস্ত। এটি খেতে যেমন টেস্টি, তেমনই পুষ্টিগুণে ভরপুর। তাই এর রেসিপি জেনে নিন।
সবার প্রথমে সয়াবিন ধুয়ে নিতে হবে। তারপর এটি গরম জলে ১০ মিনিট ভিজিয়ে নেওয়া জরুরি
তারপর সয়াবিন ভাল করে চিপে জল বের করে দিন। এবার হল নেক্সট স্টেপ।
এবার পোস্ত এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে। পাশাপাশি কেটে ফেলুন আলু। তাহলেই এই পর্যায়ের কাজ শেষ।
এরপর কড়াইতে তেল গরম করে আলু ও সয়াবিন হালকা করে ভেজে নিতে হবে।
এবার তেলে কালোজিরে ও কাঁচালঙ্কা দিতে হবে। একটু পরে দিয়ে দিন আলু এবং সয়াবিন। সেই সঙ্গে মিশিয়ে দিন পোস্ত বাটা, হলুদ গুঁড়ো এবং লবণ।
এরপর সামান্য জল দিতে হবে। তারপর কষাতে থাকুন। ব্যস তৈরি হয়ে গেল সেরার সেরা একটি পদ। এই সয়াবিন পোস্ত খেলে হাত চাটতেই হবে।