BY- Aajtak Bangla

মুচমুচে চিনির পরোটা বানান সহজে, রইল পদ্ধতি

11  September, 2026

সাধারণ পরোটা তো খেয়েছেন। চিনির পরোটা খেয়েছেন কি? না খাওয়া থাকলে আজই বানিয়ে খান।

ঝটপট চিনির পরোটা তৈরির কৌশল জেনে নিন। তারপর বাড়িতে বানিয়ে সবার মন জয় করুন।

কী কী লাগবে? ময়দা নিন ২ কাপ। চিনি লাগবে পরিমাণমতো। নুন নিন এক চিমটে। সাদা তেল পরিমাণ মতো।

এবার আটা, অল্প নুন এবং ১ চা চামচ তেল ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করুন। এটি ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট।

এরপর ডো থেকে সমান মাপের লেচি কেটে নিতে হবে।

তারপর একটি লেচি অল্প করে বেলে নিন। তার মাঝখানে ১ বা ২ চামচ চিনি দিন। এবার চারদিক থেকে মুড়ে মুখটা ভাল করে বন্ধ করে দিতে হবে।

হালকা হাতে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে পরোটাটি বেলে নিন। খুব বেশি চাপ দেবেন না।

চাটু গরম করুন। পরোটাটি দিয়ে এপিঠ-ওপিঠ হালকা সেঁকে নিন। তাহলেই তৈরি চিনির পরোটা।