16 APRIL, 2026

BY- Aajtak Bangla

এভাবে বানান দারুণ সুস্বাদু ডিম কষা, রইল সিক্রেট টিপস 

মাছ মাংসের বাজারেও ডিমের আলাদা চাহিদা আছে।

অথচ দুপুরে বা রাতে কিছু একটা রান্না করতে হবে। এরকম অবস্থায় কী করবেন ভেবে পাচ্ছেন না।  ডিম রয়েছে হাতের কাছেই।

চিন্তা নেই রান্নাঘরে থাকা কয়েকটি জিনিসেই হবে দারুণ ডিমের কষা। শিখে নিন তাহলে।

উপকরণ ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, নুন ও গরম মশলা।

পদ্ধতি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে চারপাশটা চিরে নিন। কড়াইতে তেল গরম করে ডিমটা হালকা লাল করে ভেজে তুলে নিন।

বাকি তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিন। একটু লাল লাল হলেই গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিন।

মশলা একটু কষিয়ে এতে দিয়ে দিন টমেটো কুচি। সব মশলা ভাল করে কষান। এরপর এতে ডিমগুলো দিয়ে দিন।

নুন দেওয়ার পর আবারও কষান মশলার সঙ্গে। ডিমের মধ্যে যেন মশলা ঢোকে।

এরপর গরম জল দিন। একটু মাখা মাখা হলেই গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। 

এবার ভাজার কায়দাটা শিখে নিন। এতেই আসল টেস্ট।

ডিম ভাজবেন মিডিয়াম আঁচে, খুব কম নয়, কিংবা বেশি আঁচে নয়। আর কখনও ডুবো তেলে ভাজবেন না