18 August, 2026
BY- Aajtak Bangla
আজ একটা সেরা পরোটার রেসিপি জানাব। এর নাম পনির পরোটা। এটি বানানোর পদ্ধতি জানুন।
কী কী লাগবে? আটা লাগবে ২ কাপ, গ্রেট করা পনির লাগবে ১.৫ কাপ, কুচানো পেঁয়াজ নিন ১টি।
এছাড়া কাঁচালঙ্কা নিতে হবে ২ থেকে ৩টি। সেই সঙ্গে ধনে পাতা কুচি ২ চামচ, জিরে গুঁড়ো চামচ, গরমমশলা গুঁড়ো আধ চা চামচ লাগবে। এছাড়া স্বাদমতো নুন এবং তেল নিন।
প্রথমে আটা, সামান্য নুন ও জল দিয়ে নরম করে মেখে নিন। তারপর ১০ মিনিট ঢেকে রাখুন।
একটি পাত্রে পনির গ্রেট করে নিন। তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা ও মশলা দিয়ে ভাল করে মেখে পুর বানিয়ে নিতে হবে।
আটার লেচি কেটে মাঝখানে বাটির মতো গর্ত করে পনিরের পুর ভরে নিন।
মুখ বন্ধ করে হালকা হাতে গোল করে পরোটার মতো বেলে নিন।
তারপর চাটু গরম করে পরোটা দিয়ে দিন। দুই পিঠ হালকা সেঁকে নিয়ে তেল বা ঘি ব্রাশ করে সোনালী ও মচমচে করে ভেজে তুলুন। তাহলেই কাজ শেষ।