ঝটপট বানান টেস্টি ভ্যানিলা কফি,  রইল পদ্ধতি

BY- Aajtak Bangla

28 March 2026

অনেকেই কফি খেতে ভালোবাসেন। কিন্তু সাধারণ কফি খেতে বোর হয়ে যাচ্ছেন নিশ্চয়ই!

তাহলে আপনাদের জন্য রয়েছে একটা সুখবর। আজ আপনাকে ভ্যানিলা কফি বানানোর একটি রেসিপি জানাব।

এই কফি তৈরির জন্য ১ থেকে ২ চামচ কফি, দুধ ১ কাপ এবং ভ্যানিলা এসেন্স লাগবে।

পাশাপাশি চিনি লাগবে স্বাদমতো। পাশাপাশি বরফ কুচিও নিতে পারেন। 

দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর এতে মিশিয়ে নিন কফি পাউডার। 

এবার এতে মিশিয়ে নিন চিনি। তার সঙ্গে ভ্যানিলা এসেন্স জুড়ে নিতে হবে। 

এরপর ভ্যানিলা এসেন্স যোগ করুন। সেটা ব্লেন্ডার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

সবশেষে বরফ মিশিয়ে দিন। তাতে সেরার সেরা কফি তৈরি হয়ে যাবে। এতে চুমুক দিলেই মন খুল হবে।