BY- Aajtak Bangla
31 January, 2026
অনেকেই ডিমের পোচ খেতে খুব ভালোবাসেন। তবে তেল দিয়ে ভাজা হয় বলে খেতে চান না।
যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে। চাইলেই করা যেতে পারে হেলদি ডিম পোচ। তাহলেই শরীর থাকবে সুস্থ।
এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে বানাবেন ডিমের পোচ? আর সেই উত্তরটা জানান হল নিবন্ধটিতে।
১টা গোটা ডিম নিন। ১ চামচ সাদা ভিনিগার, পরিমাণ মতো নুন এবং জল লাগবে। তাহলেই তৈরি হয়ে যাবে ওয়াটার পোচ।
সবার প্রথমে ডিমটা একটা জায়গায় ফাটিয়ে নিন। সেটাতে মিশিয়ে নিন নুন।
এরপর একটা জায়গায় গরম করুন জল। তাহলেই কাজ হবে।
জল ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সেটাতে চামচ দিয়ে জলের ঘূর্ণি করে ডিমটা সাবধানে ছেড়ে দিন।
৩ থেকে ৪ মিনিট রেখে দিন। দেখবেন আপনার পোচ হয়ে যাবে খুব সহজেই। তাই চিন্তার কোনও কারণ নেই।
হয়ে গেলে জল থেকে তুলে নিন পোচ। তারপর সেটা পরিবেশন করুন। আশা করছি, ভালই লাগবে।