12 JULY, 2024
BY- Aajtak Bangla
এখনই করুন এই ৩ কাজ, না করলে AC-তে আগুন লাগতে পারে
সম্প্রতি এসি অগ্নিকাণ্ডের অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে। নাগেরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডেও এসি বিস্ফোরণের অন্যতম কারণ বলে ধরা হচ্ছে।
ফলে এসি থেকে আগুন লেগে যাওয়া এখন আর নতুন নয়। জানুন ঠিক কোন কোন কারণে এসি থেকে আগুন লাগতে পারে।
শুক্রবার সকালে দমদম নাগেরবাজারের কাছে একটি গেঞ্জির কারখানায় আগুন লাগে।
শর্ট সার্কিট থেকে এসিতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিটের কারণ হতে পারে তার কেটে যাওয়া বা তার খোলা থাকা।
অতএব, নিয়মিত আপনার এসি কর্ড পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। ঘরে পোড়া তার ইত্যাদির গন্ধ আসলে তা অবহেলা করবেন না।
অনেক সময় ঝড় বা প্রবল হাওয়ার কারণে এসির তার আলগা হয়ে যায়। আবার কোনও ধারালো বস্তুতে আঘাত লাগলেও এই তারগুলো কেটে যায়।
কাটা বা আলগা তার আগুন লাগার কারণ হতে পারে। তাই ঝড়ের পর একবার এসির ওয়্যারিং চেক করুন।
এসি আগুনের অন্যান্য কারণও থাকতে পারে। এর মধ্যে ওভারলোডিং, ত্রুটিপূর্ণ উপাদান এবং নিয়মিত সার্ভিসিং না করা এর অন্যতম কারণ।
এসি বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিসে আগুন লাগলে প্রথমে এর পাওয়ার সাপ্লাই কেটে দিন। এর পর বালি ইত্যাদি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন।
Related Stories
ভিটামিন D পেতে ঠিক কত মিনিট সূর্যের আলো প্রয়োজন?
এই মাছের মাথা খেলেই আপনি বুদ্ধিমান! ব্রেন দৌড়াবে চাচা চৌধুরীর মতো
সন্ধ্যে জমে যাবে বেসনের ফুলুরিতে! বাড়িতে বানানোর রেসিপি
ধাবার স্টাইল পাতলা রুমালি রুটি, আটা-ময়দায় এটা মেশালেই হবে নরম