23 May 2026

BY- Aajtak Bangla

AC-র বিল কম করবেন কী ভাবে?

AC-র বিল বেশি আসছে? কয়েকটি সহজ টিপসেই কমতে পারে খরচ।

২৪–২৬ ডিগ্রি সেলসিয়াসে AC চালালে বিদ্যুৎ খরচ কম হয়।

ঘর বন্ধ রেখে AC চালান, ঠান্ডা দ্রুত বেরিয়ে যাবে না।

নিয়মিত AC-র ফিল্টার পরিষ্কার করলে মেশিন কম বিদ্যুৎ খরচ করে।

দিনের গরমে পর্দা টেনে রাখুন, ঘর কম গরম হবে।

AC-র সঙ্গে ফ্যান চালালে দ্রুত ঠান্ডা হয়, বিলও কমে।

অপ্রয়োজনে সারারাত AC না চালিয়ে টাইমার ব্যবহার করুন।

পুরনো AC হলে স্টার রেটিং দেখে নতুন মডেল ভাবতে পারেন।

ছোট ছোট অভ্যাস বদলালেই মাসের শেষে বিদ্যুতের বিল অনেকটা কমতে পারে।