21 JAN 2026

BY- Aajtak Bangla

সাদা জামায়  মাংসের ঝোল! কীভাবে উঠবে সেই দাগ?

শখের সাদা জামা পড়ে মাংস খেতে বসেছিলেন। আর সেই জামাতেই পড়েছে মাংসের ঝোল। 

প্রিয় জামায় মাংসের ঝোল মাখামাখি হওয়ায় মেজাজ বিগড়ে গিয়েছে আপনার। 

জেদি হলুদ দাগ সাদা কাপড় থেকে চট করে উঠতে চায় না। এর থেকে মুক্তির উপায় কী?

ছোট একটি পাত্রে ভিনেগার ও সমপরিমাণ জল মিশিয়ে সামান্য গুঁড়ো সাবান দিয়ে দিন। জামার ওই অংশ লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

সাদা জামার যে অংশে হলুদ দাগ লেগেছে সেখানে দাঁত মাজার মাজন মাখিয়ে রাখুন। আধ ঘণ্টা পর ঘষলেই ঝোলের দাগ উঠে যাবে।

হলুদের দাগ লাগার সঙ্গে সঙ্গে সেই অংশে লেবুর রস মাখিয়ে রাখতে পারেন। খুব বেশিক্ষণ নয়। মিনিট ১৫ পর ঘষে নিলেই দেখবেন দাগ উঠে গেছে।

তৎক্ষণাৎ দাগ তোলা যায় এমন রাসায়নিক দেওয়া তরল বাজারে পাওয়া যায়। তবে এটি ব্যবহার না করা ভালো। 

ব্লিচ-যুক্ত দ্রবণ বেশি ব্যবহার করলে জামা ছিঁড়েও যেতে পারে।