8 March 2026 

BY- Aajtak Bangla

পরিচিত বা কাছের মানুষ টাকা ধার চাইলে কীভাবে না বলবেন? 

পরিচিত বা কাছের মানুষ মাঝে মধ্যেই টাকা ধার চেয়ে বসে। চক্ষুলজ্জার খাতিরে সেই টাকা দিতেও হয়।

তবে একবারেই থামে না সেই বন্ধু বা পরিচিতজন। তখনই শুরু হয় সমস্যার। কমবেশি সবাইকে কোনও না কোনও সময় এই সমস্যার মধ্যে পড়তে হয়। 

কিন্তু বারবার তো টাকা এভাবে ধার দেওয়া সম্ভব নয়। তাহলে কীভাবে সেই বন্ধু বা পরিচিত জনকে না বলবেন? আসুন জেনে নিই। 

আপনি আপনার বন্ধুকে খুব সৎ ও সরলভাবেই জানান যে, আপনি টাকা দিয়ে সাহায্য করতে চান। কিন্তু আপনার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

আপনার বাজেটের কথা বলুন সেই বন্ধুকে। জানান, আপনার কোন খাতে কেমন খরচ হচ্ছে। তাই আপনি আর টাকা দিতে পারবেন না। 

যদি দেখেন আপনার সেই পরিচিতজনের টাকার খুবই প্রয়োজন তাহলে অবশ্যই সাহায্য করার চেষ্টা করুন। 

নিজে সাহায্য করতে না পারলেও তাঁকে পরামর্শ দিন। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে সেই পথ বাতলে দিন। 

সততা বজায় রাখার জন্য বন্ধুকে জানিয়ে দিন, আপনি খুব বেশি হলে আর কতবার ও কতটাকা দিতে পারবেন।