13 JUNE, 2025
BY- Aajtak Bangla
৩ মাস টাটকা থাকবে কাঁচালঙ্কা, জেনে নিন এই ট্রিকস
কাঁচালঙ্কার আচার বানানো বেশ সহজ। বাড়িতে ১০ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। রইল রেসিপি।
উপকরণ: ১ কাপ ভিনিগার, ১ কাপ জল, ২টি লবঙ্গ, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ নুন, ২০-৩০টি মোটা কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কা ভাল করে ধুয়ে নিন। তারপর তা ছবির মতো করে কেটে ফেলুন।
এরপর একটি পাত্রে ১ কাপ ভিনিগার ও ১ কাপ জল গরম করতে দিন।
মিশ্রণটি ফুটতে শুরু করলে তাতে ২টি লবঙ্গ, ২ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ নুন দিন।
চিনি সম্পূর্ণ মিশে গেলেই মিশ্রণ তৈরি। এবার স্টোভ নিভিয়ে দিন।
কেটে রাখা গরম মিশ্রণে ঢেলে দিন। ১০ মিনিট অপেক্ষা করুন।
গরমে কাঁচালঙ্কা অর্ধেক রান্না হয়ে যাবে। এবার একটি পরিষ্কার কাঁচের শিশিতে মিশ্রণ-সহ লঙ্কা ঢেলে দিন।
কাঁচালঙ্কার আচার তৈরি। ফ্রিজে ২ মাস পর্যন্ত এটি ভাল থাকবে। চাইলে বড় আচারি লঙ্কা দিয়েও বানাতে পারেন।
নুডলস, মুড়ি, রুটি এমনকি ডালের সঙ্গেও এই কাঁচালঙ্কার আচার দুর্দান্ত লাগে।
Related Stories
পেটের অসুখ থেকে অপুষ্টি, ব্রেকফাস্ট না করলে যা ক্ষতি...
আর কিনবেন কেন ফালতু! এই কায়দায় বাড়িতেই বানান সেরা ফ্রুট আইসক্রিম
বাড়ির জন্য কোন এসি সবচেয়ে ভাল? স্প্লিট না উইন্ডো, কোনটার খরচ কম?
হিন্দিতে চিংড়ি মাছকে কী বলে? অনেকেই বলতে পারবেন না