BY- Aajtak Bangla
পুজো আসছে। তার আগেই বাড়ছে ইলিশ মাছের দাম। আর পুজো শুরু হলে দামটা আকাশ ছুঁয়ে ফেলবে। তাই এখনই ইলিশ কিনে নিন। সেটা ফ্রিজে ভাল করে রেখে দিন। তারপর না হয় পুজোয় খাবেন।
তবে এখন কিনে পুজোয় ইলিশ খেতে চাইলে ঠিক ঠাক ফ্রিজে স্টোর করতে হবে। তাই কেনার আগে স্টোর করার কৌশলটা জেনে নিন।
মনে রাখবেন, বাজার থেকে ইলিশ আনার পর ভুলেও জল দিয়ে ধুয়ে নেবেন না।
রক্ত বা ময়লা থাকলে তা একটি শুকনো কাপড় বা কিচেন টিস্যু দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলি দিয়ে মুছে পরিষ্কার করুন।
তারপর সব মাছ এক জায়গায় রাখবেন না। বরং কয়েকটা টুকরো করে আলাদা আলাদাভাবে প্যাক করুন।
এবার এয়ারটাইট জিপলক ব্যাগ বা এয়ারটাইট কৌটোতে মাছগুলো ভরুন।
প্যাকিং করার সময় খেয়াল রাখবেন, ভেতরে যেন কোনও অতিরিক্ত হাওয়া বা বাতাস না থাকে। কারণ, বেশি বাতাস ঢুকলে ইলিশের স্বাদ নষ্ট হতে পারে।
এরপর এয়ারটাইট ব্যাগ বা কৌটোটি সোজা ডিপ ফ্রিজে রেখে দিন। তাহলেই কাজ হবে। এভাবে পুজো পর্যন্ত ভাল থাকবে মাছ।