BY- Aajtak Bangla
বাঙালিরা ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। তবে এই মাছ তো সবসময় পাওয়া যাবে না। তাই ইলিশ কিনে ফ্রিজে স্টোর করে রাখাই বুদ্ধিমানের কাজ।
এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে ফ্রিজে ইলিশ স্টোর করলে ১ মাস থাকবে ভাল? জেনে নিন দ্রুত।
সবার প্রথমে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন। ইলিশ কিন্তু জলে ধোয়া যাবে না। বরং টুকরো করে টিস্যু দিয়ে ভাল করে পরিষ্কার করে মুছে নিন।
এবার মাছের টুকরোগুলোতে সামান্য নুন ও হলুদ গুঁড়ো সমানভাবে মাখিয়ে নিতে হবে।
নুন ও হলুদ প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে দেয় না।
নুন ও হলুদ মাখিয়ে নিয়ে মাছের পিসগুলো একসঙ্গে গাদাগাদি করে রাখবেন না। বরং অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক স্ট্রেচ র্যাপার দিয়ে কয়েকটা মাছ আলাদা আলাদা করে মুড়ে ফেলুন।
এরপর মাছগুলি এয়ারটাইট প্লাস্টিক কন্টেনারে রাখতে হবে। সাধারণ পাত্রে মাছ বেশিদিন ভাল থাকবে না।
এবার কন্টেনারগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিন। তাহলেই কাজ হবে। এক মাসের মতো ভাল থাকবে ইলিশ।
তবে চেষ্টা করুন এতটা সময় ধরে ইলিশ মাছ স্টোর না করার। মোটামুটি ১ সপ্তাহের মধ্যে খেয়ে নেওয়ার। তাতে টেস্ট থাকবে ভাল।