BY- Aajtak Bangla
15 July, 2026
ফলের রাজা আম। আম পছন্দ করে না এমন কম মানুষই আছে।
রসালো এবং স্বাদে ভরপুর আম গরমের এই সময়কে সত্যিই আনন্দময় করে তোলে।
শুধু এই গরমের সময়েই পাকা আম পাওয়া যায়। তারপরই অপেক্ষা করতে হয় আগামী বছরের জন্য।
তবে কিছু উপায় মানলে আম সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন ধরে। জেনে নিন আম সংরক্ষণের উপায়।
একটি কাঠকয়লার টুকরো একটি সিল্কের কাপড়ে মুড়িয়ে আপনার আমের কাছে রাখুন। এগুলো স্পর্শ না করার চেষ্টা করুন। এতে আমের শেলফ লাইফ বাড়বে এবং আপনি যেকোনো সময় তাজা আম খেতে পারবেন।
আমকে দীর্ঘক্ষণ সতেজ রাখার একটি সহজ উপায় হলো বোঁটাকে কাগজ দিয়ে মুড়িয়ে রাখা। এটি রস এবং অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং আমকে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখতে সাহায্য করে।
আমের শাস বের করে তা আইস কিউব করে রেখে দিতে পারেন। এই কিউবগুলো দিয়ে আমের একাধিক পানীয় তৈরি করতে পারেন।
আমের পাতলা স্লাইস কেটে তা রোদে শুকিয়ে নিতে পারেন। এরপর তা এয়ার টাইট কৌটে রেখে দিন। এটি কয়েক মাস ধরে খেতে পারবেন। এটি কয়েক মাস ধরে খেতে পারবেন।
পাকা আমের আচার তৈরি করেও রাখতে পারেন, তাহলে সারা বছর এই আম খেতে পারবেন।