10 JUNE 2026

BY- Aajtak Bangla

ঠান্ডা হলেই শক্ত, বিস্বাদ হয়ে যায় রুটি? রইল নরম রাখার ট্রিক

রুটি গরম থাকলে যতটা সুস্বাদু লাগে ঠান্ডা হলে ততটাই শক্ত লাগে। কীভাবে জানুন।

রুটি শক্ত হলে না চিবানো যায়, না স্বাদ পাওয়া যায়।

অনেক আটাতে ভুষি থাকে, যা পেটের জন্যও ভালো নয়। তাই ভুষি চেলে রুটি বানান। রুটি নরমও হবে।

আটা মাখার সময় নরম করে মাখুন। অল্প অল্প করে জল দিয়ে আটা মাখুন। কিছুক্ষণ মাখার পর, আটা প্লেটে লেগে যাবে না এবং খুব নরম হয়ে যাবে। তাই রুটি নরম করার উপায় শিখে নিন।

আটা মাখার সময় এতে সামান্য নুনও মেশাতে পারেন, যা রুটি নরম রাখে। আটা মাখার পর সামান্য তেল মাখিয়ে নিন। এতে আটা শুকিয়ে যাবে না এবং রুটি নরম হবে।

রুটি করার সময় মাঝারি আঁচে গ্যাস সেঁকুন। 

২৪ ঘণ্টা রুটি নরম এবং তুলতুলে রাখতে দুধ দিয়ে মাখতে পারেন, যা রুটিকে খুব নরম করে তোলে। দুধের পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন।