BY- Aajtak Bangla
18 July, 2026
লাকি বাম্বু এমন জায়গায় রাখুন, যেখানে উজ্জ্বল কিন্তু পরোক্ষ সূর্যের আলো আসে।
কলের জলের বদলে ফিল্টার করা বা ২৪ ঘণ্টা রেখে দেওয়া জল ব্যবহার করলে গাছ ভালো থাকে।
জলে রাখা লাকি বাম্বুর জল প্রতি ৭-১০ দিন অন্তর বদলে দিন।
শুধু শিকড় পর্যন্ত জল রাখুন, অতিরিক্ত জল দিলে কান্ড পচে যেতে পারে।
সরাসরি রোদে রাখবেন না, এতে পাতা হলুদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
শুকনো বা হলুদ পাতা নিয়মিত ছেঁটে ফেললে নতুন পাতা গজাতে সুবিধা হয়।
মাসে একবার অল্প পরিমাণ লিকুইড ফার্টিলাইজার দিলেই গাছের বৃদ্ধি ভালো হয়।
পাতায় ধুলো বা পোকা দেখা গেলে নরম ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে দিন।
সঠিক জল, আলো ও নিয়মিত যত্ন পেলে লাকি বাম্বু বছরের পর বছর সতেজ ও সবুজ থাকবে।