27 January, 2024
BY- Aajtak Bangla
গোলাপ গাছ বাঁচাতে পারেন না? রইল মালীর টিপস
ফুলসহ গোলাপ গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।
অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গোলাপ করাই ছেড়ে দেন।
কিন্তু সহজ কিছু নিয়ম মানলেই গোলাপ গাছ বাঁচানো যাবে। জেনে নিন এক নজরে।
গোলাপ গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে। মাটি ভেজা থাকলে গোলাপের গোড়া পচে যায়। গোলাপের জন্য সঠিক মাটি কিনুন। তাতে হাড়গুঁড়ো, উর্বর মাটি, সুড়কি, গোবর সারের সঠিক মিক্স লাগবে।
মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো হলে তবেই জল দেবেন।
মাটির গুণমানেও নজর দিন। উর্বর, ভাল সার না হলে গাছ বাঁচবে না। নার্সারি থেকে মাটি কিনুন বা নিজে বানান।
রোদ না পেলে গোলাপ গাছে ফুল হবে না। বেঁচে থাকবে, কিন্তু ফুল ফুটবে না।
অতিরিক্ত সার দেবেন না। সারের তেজে গাছের পাতা জ্বলে যেতে পারে। মাসে একবার খোল, ইউরিয়া স্প্রে করলেই যথেষ্ট।
মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।
Related Stories
কেন মিষ্টির নাম সন্দেশ? খোদ বাঙালিরাই জানেন না
কত তাপমাত্রায় এসি চালালে বিল কম আসবে? গরম আসতেই জেনে নিন
মুসুরির ডালে এভাবে ফোড়ন দিলেই হয় টেস্টি, জেনে নিন বাঙাল রাঁধুনির টিপস
ব্রেকফাস্ট থেকে ডিনার, গ্যাস ছাড়াই হবে স্বাস্থ্যকর খাবার, কীভাবে?