BY- Aajtak Bangla

গরম পড়ছে, ঘরে সাপ ঢুকে বসে আছে; কীভাবে বুঝবেন? 

4 March 2026 

গরমে বাড়িতে সবথেকে বেশি সাপের উৎপাত হয়। কারণ সাপ এই সময় আশ্রয় খোঁজে। খাবারের সন্ধানে বের হয়।

ঘরে সাপ 

ঘরের কোণে, বাগানে, ঝোপঝাড়ে, এমনকী বিছানাতেও সাপ দেখা যায় কখনও সখনও।

বিছানাতে সাপ 

সাপের মোকাবিলা করতে না পেরে বা অসাবধানতা বশত কেউ কেউ প্রাণও হারান। সাপ দেখার পর প্রথমেই কী করা উচিত তা বুঝতে পারেন না বেশিরভাগজনই। আসুন জেনে নিই সাপ ঘরে ঢুকে বসে থাকলে কী করা উচিত।

সাপেের মোকাবিলা

যদি বাড়ির ভিতরে সাপ দেখতে পান তাহলে উত্তেজিত হবে না। প্রথম কাজ হবে নিজেকে শান্ত রাখা।

উত্তেজিত হবেন না 

একটা কথা মনে রাখবেন, আপনি যদি সাপের ক্ষতি করার চেষ্টা না করেন তাহলে সাপ আপনাকে কামড়াবে না। তাই এমন কিছু করবেন না যাতে সাপ বিরক্ত হয় বা নিরাপত্তাহীনতায় ভোগে। 

সাপের ধর্ম 

সাপটিকে খুব কাছ থেকে দেখতে যাবেন না। সাপের দিকে এগিয়ে যাওয়া উচিত না।

দূরত্ব 

সাপকে খবরদার আঘাত করবেন না। এতে সাপ আরও বেশি আক্রমণাত্মক হতে পারে। কামড়েও দিতে পারে। 

আঘাত করবেন না 

সাপ দেখার পরপরই বাড়ির বাকি সদস্যদের সতর্ক করুন। যেখানে সাপ আছে সেখানে যেন কেউ না যায়, সেটা নিশ্চিত করতে হবে। 

সতর্ক থাকুন 

যদি আশপাশে এমন কেউ থাকেন যিনি সাপ ধরতে পারেন, তাঁকে খবর দিন বা বনবিভাগে ফোন করুন। সম্ভব হলে সাপটি যাতে বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারে সেই রাস্তা করে দিন। 

বনবিভাগে খবর