BY- Aajtak Bangla

এভাবে কাচলে বছরের পর বছর নতুনের মতো থাকবে জিন্স, হ্যাকশ

30 DECEMBER, 2025

 পার্টি হোক কিংবা রোজকার কলেজ- অফিস, জিন্স সর্বত্র ফ্যাশনে ইন। আলমারিতে নিজেদের পছন্দের বেশ কয়েকটি জিন্স থাকে প্রায় সকলের।

সমস্যাটা হয় যখন কিছুদিন পরার পরেই রং উঠতে শুরু করে, ফ্যাকাশে হয়ে যায় প্রিয় জিন্সের।

এমন কিছু টিপস রয়েছে যার ফলে সাধের জিন্সের রং টিকবে দীর্ঘদিন, থাকবে একেবারে নতুনের মতো।

বেশি ঘন ঘন কাচবেন না জিন্স একেবারে। এতে তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যাবে রং।

সব সময় চেষ্টা করবেন ঠান্ডা জলে কাচার, গরম জলে একদমই কাচবেন না।

ওয়াশিং মেশিনে না কেচে হাতেই কাচুন জিন্স। এতে কাপড় ভাল থাকবে।

 কাচার সময় পারলে একটু ভিনিগার মিশিয়ে দেবেন জলে।

সব সময় কাচবেন উল্টো করে, আর শুকোতেও দিন উল্টো করে।

এসব টিপস মেনে জিন্স কাচলেই রং টিকবে দীর্ঘদিন।