BY- Aajtak Bangla
5 OCTOBER, 2026
বাঙালির পাতে ইলিশ চাই-ই চাই। কিন্তু চোখের সামনে এত রকম ইলিশ! বুঝতে পারাই দায়—আসল কোনটা? কীভাবে চিনবেন আসল ইলিশ- জেনে নিন কয়েকটি সহজ উপায়।
আসল ইলিশের শরীরে থাকে এক ধরনের স্বাভাবিক মিষ্টি গন্ধ, যা অন্য মাছের মধ্যে পাওয়া যায় না।
ইলিশ পেটের দিক থেকে চ্যাপ্টা ও পিঠে হালকা উঁচু হয়। মাথা ছোট ও সূচালো, লেজ হয় 'V' আকৃতির।
ইলিশের পেট চেপে ধরলে নরম অনুভূত হয়। নকল ইলিশের পেট শক্ত ও মোটা হয়।
রুপোলি ও চকচকে রঙের হয় আসল ইলিশ, নকল ইলিশ সাধারণত ধূসর ও কম উজ্জ্বল।
ইলিশের কাঁটা হয় সূক্ষ্ম ও ঘন, আর মাছটি হয় অত্যন্ত নরম ও মুখে দিলেই গলে যায়।
ইলিশের লেজে খাঁজকাটা থাকে এবং পাখনাগুলি শরীরের সঙ্গে মিশে থাকে, কোনোটিই বেশি গাঢ় রঙের বা লম্বা হয় না।
ইলিশ মাছ বেশ তৈলাক্ত, রান্না করলে এই তেল এবং ঘ্রাণ থেকেই বোঝা যায় মাছটি আসল।
বেশি ওজনের মাছ কম দামে পেলে সন্দেহ হওয়া উচিত। আসল ইলিশ হালকা ও দামি হয়।