BY- Aajtak Bangla

থলথলে ভুঁড়ি বলবে টা টা, ডায়েটে এই খাবার থাকলে হুড়মুড়িয়ে কমবে ওজন

12th March 2024

বর্তমানে সকলেই নিজেদের ওজন নিয়ে খুব বেশি করে সচেতন। অধিকাংশ মানুষই এখন তাঁদের জীবনযাপনে পরিবর্তন এনেছেন।

স্বাস্থ্যের কথা ভেবেই অনেকেই এখন লো কার্ব খাবার ও হাই ফাইবার যুক্ত খাবার খেতে শুরু করেছেন।

কারণ লো কার্ব ও উচ্চ ফাইবার যুক্ত খাবার শরীর ও মন উভয়ের জন্য উপকারী।

কম কার্বযুক্ত ও ফাইবার সমৃদ্ধ খাবার ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমায় এবং সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করে।

এগুলি প্রোটিন সমৃদ্ধ এবং হজম প্রক্রিয়াকে ভাল রাখে, যা পেটের চর্বি দ্রুত কমায় এবং ক্ষিধেও কমিয়ে দেয়।

ডিমে কার্বোহাইড্রেট কম কিন্তু প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি বেশি। তাই ডিম খেয়ে সকালটা শুরু করা খুব ভাল বলেই মনে হয়।

কম কার্বোহাইড্রেট খাবারের মধ্যে আমলকি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি এবং স্ট্রবেরিও রয়েছে। যা ওজন কমাতে খুবই কার্যকর।

বাদাম, নারকেল ও জলপাইয়ের তেলের মতো স্বাস্থ্যকর ফ্যাট খেলে তা মেটাবলিজম বাড়ায় ও দ্রুত ফ্যাট কমিয়ে দেয়। ।

অ্য়াভোকাডো ক্ষিধেকে দমিয়ে রাখে ও ওজন কমাতে সহায়তা করে। তাই এই ফল খাওয়া বেশ উপকারী। ।

চিয়া সিডসে জিরো কোলেস্টেরল থাকে আর এটা গ্লুটন ফ্রিও। এটা প্রোটিন, ক্যালশিয়ামে ভরপুর আর এটা মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট কমাতে সাহায্য করে। ।