4 MARCH, 2026

BY- Aajtak Bangla

তেলাপিয়া মাছ খাওয়া কি ক্ষতিকর? সত্যিটা জানলে চমকে উঠবেন

তেলাপিয়া মাছ খাওয়া কি ক্ষতিকর? সত্যিটা জানলে চমকে উঠবেন

যে জলে ভিব্রিও ভালনিফিকস থাকে, সেখানে থাকা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরেও এটি থাকে।

ভিব্রিও ভালনিফিকস

জলজ প্রাণীর জন্য ক্ষতিকর বা জীবনহানির কারণ না হলেও এটি মানবদেহের জন্য ক্ষতিকর। তাই মাছ রান্নার সময় সুসিদ্ধ করা দরকার।

সুসিদ্ধ

অর্ধসেদ্ধ মাছ বা ঠিকভাবে রান্না না করলে ক্ষতি হবে।

ক্ষতি হবে

অর্থাৎ সমস্যা তেলাপিয়াতেই নয়। যেকোনো মাছ বা সি ফুডের ক্ষেত্রেই তা হতে পারে।

তেলাপিয়া

ভিব্রিও ভালনিফিকস ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে খাওয়ার পর বমি, পাতলা পায়খানা, তীব্র পেটব্যথা ও জ্বর হয়ে থাকে। 

পেটব্যথা ও জ্বর

ত্বক সংক্রমিত হলে আক্রান্ত স্থান লালচে হয়ে ব্যথা, গরম অনুভূতি, ফুলে কালচে হয়ে যেতে পারে।

লালচে হয়ে ব্যথা

সাধারণত যাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা লিভারের রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। 

ঝুঁকি বেশি

কিছু সতর্কতা অবলম্বন করলে সহজেই ভিব্রিও ভালনিফিকস এড়ানো যায়। অবশ্য দেশে অনেকেই মাছ রান্নার আগে ভেজে নেয়। রান্নার সময় সতর্কতা জরুরি। 

সতর্কতা জরুরি

মাছ অনেকে তরকারি রান্নার জন্য পুরোপুরি ভাজেন না। ওই ভাজা মাছ না খাওয়াই ভালো। 

ভাজেন না