BY- Aajtak Bangla

এভাবে বানান কাঁঠালের বিচির তরকারি, আঙুল চেটে খাবেন সকলে

1 JULY, 2026

কাঁঠালের বিচি প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। যে খেলে শরীরের অনেক উপকার হয়। 

কাঁঠালের বিচি

কাঁঠালের বিচি নানাভাবে খাওয়া যায়। এর তরকারিও খুব সুস্বাদু হয়। নিরামিষ বা আমিষ দুইভাবেই রান্না করতে পারেন।

খাওয়া যায়

সেজন্য প্রয়োজন কাঁঠালের বিচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, নুন, জল ও ধনে পাতা। 

প্রয়োজন

প্রথমে কাঁঠালের বিচির খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে সেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 

সেদ্ধ করে নিতে হবে

এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিতে হবে আগে থেকে মিহি করে কেটে রাখা পেঁয়াজ। তারপর তা ভেজে নিতে হবে।

সর্ষের তেল

সেখানে দিতে হবে আদা ও রসুন বাটা। কষানো হয়ে গেলে এক এক করে দিতে হবে পরিমাণ মতো গুঁড়ো মশলা। 

আদা ও রসুন বাটা

এবার তা ফের কষিয়ে নিয়ে সেখানে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা বিচি। 

সেদ্ধ করে রাখা

ফের তা কষতে হবে। যোগ করতে হবে স্বাদ মতো নুন, লঙ্কা ও হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করতে হবে সেদ্ধ না হওয়া পর্যন্ত।

কষতে হবে

সেদ্ধ হয়ে গেলে জল অনেকটা শুকিয়ে যাবে। তখন তার মধ্যে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। তা গরম ভাতে পরিবেশন করতে হবে।

ধনেপাতা