BY- Aajtak Bangla
অত্যন্ত উপকারী একটি ফল হল জাম। এটি খেলে শরীরের হাল ফিরবে। মিলবে একাধিক উপকার।
বিশেষত, জাম খেলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা সম্ভব হবে। এটি সুগার কমানোর কাজে একাই একশো।
আসলে জামে রয়েছে জাম্বোলিন ও জাম্বোসাইন। আর এই দুই উপাদান রক্তে সুগারের মাত্রা কমিয়ে দিতে পারে।
এই দুই উপাদান কমাতে পারে ইনসুলিনের কার্যকারিতা। যেই কারণে জাম খেলে কমবে সুগার।
এছাড়া জাম খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিটিয়ে ফেলা সম্ভব হবে। এটিতে মজুত ফাইবারই এই রোগ থেকে মুক্তি দেবে।
এতে ভিটামিন সি রয়েছে। এটি দ্রুত গতিতে বাড়াবে ইমিউনিটি। যার ফলে কথায় কথায় সর্দি, কাশি, জ্বর হবে না।
হার্টের হাল ফেরাতে পারে এই ফল। এতে মজুত পটাশিয়ামের গুণেই মূলত এই লাভ মিলবে।
এছাড়া জামে মজুত আয়রন হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে দিতে পারে। যার ফলে অ্যানিমিয়া থেকে সেরে উঠতে পারবেন।