BY- Aajtak Bangla
কচুরি খেতে অনেকেই ভালোবাসেন। তবে রোজ রোজ একই ধরনের হিংয়ের কচুরি খেতে ভালো লাগে না নিশ্চয়ই।
সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের কচুরি। সেই রেসিপি দেওয়া হল নিবন্ধটিতে।
এক্ষেত্রে ময়াদা লাগবে প্রয়োজন মতো, পাশাপাশি নুন, তেল এবং ঈষদুষ্ণ জল লাগবে।
এছাড়া কাঁচা আম কোড়ানো আধ কাপ, বেসন ২ টেবিল চামচ, গোটা জিরে ও মৌরী ১/৪ চামচ, হিং আধ কাপ, আদা বাটা লাগবে ১ চামচ।
এছাড়া কাঁচালঙ্কা কুচি ১ চামচ, চিলি ফ্লেক্স আধ কাপ, ধনে গুঁড়ো আধ চা চামচ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও তেল লাগবে।
প্রথমেই ময়দা, নুন এবং তেল ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিন।
এবার প্যানে গরম করুন তেল। তাতে জিরে, মৌরি ও হিং ফোড়ন দিন। এতে কাঁচালঙ্কা কুচি, আদা বাটা ও কোড়োনো আম দিয়ে ২ থেকে ৩ মিনিট ভাজুন। তারপর বেসন এবং মশলা দিয়ে আম এবং ব্যাসন শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিন।
এরপর ডো থেকে কচুরির মতো লেচি কেটে তাতে পুর ভরে নিন। এরপর হাত দিয়েই চ্যাপ্টা করে ভেজে নিন।
কড়াইতে ডুবো ডুবো তেলে কচুরি ছেড়ে দিন। ফুলে উঠলেই তুলে নিন। তৈরি হয়ে কাঁচা আমের কচুরি।