BY- Aajtak Bangla

নিরামিষের দিন রাঁধুন কাঁচাকলার এই রেসিপি, মাছ মাংস আর লাগবে না

নিরামিষের দিন রাঁধুন কাঁচাকলার এই রেসিপি, মাছ মাংস আর লাগবে না

5 MARCH, 2026

কাঁচাকোলার কোফতা বাংলার এক আদি খাবার। গল্প হলেও সত্যি সিনেমাতেও রবি ঘোষের হাতের কাঁচা কলার কোফতা খেয়ে সবাই মাংস ভেবেছিলেন।

কাঁচাকোলার কোফতা

আসলে সত্যিই দারুণ সুস্বাদু হয় এই রান্না। আসুন শিখে নেওয়া যাক।

সুস্বাদু

তারপর ভাল করে তেল মাখিয়ে রেখে দিন। 

তেল মাখিয়ে

এরপর কাঁচাকলা গ্রেট করে নিন। তারপর একটি কাপড়ে করে কাঁচাকলা নিঙড়ে অতিরিক্ত জল বের করে নিন।

গ্রেট করে নিন

গ্রেট করা কলায় কাঁচা লঙ্কা কুচি, ভাজা আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা এবং নুন দিন। নিরামিষের ব্যাপার না থাকলে অল্প ভাজা রসুন দিতে পারেন। 

কাঁচা লঙ্কা

এরপর এগুলি ছোট, গোল কোফতার আকারে গড়ে নিন।

কোফতার আকারে

প্যানে তেল গরম করুন। কোফতা সোনালি বাদামী এবং করে ভেজে নিন। ধীমে আঁচে ভাজবেন।

ভাজবেন

তেল থেকে কোফতা তুলে নিন। টিস্যু পেপারের উপর রাখুন।

টিস্যু পেপার

 কড়াইতে কিছুটা তেল গরম করুন। গোটা জিরে, তেজপাতা এবং গরম মশলা দিন।

গ্রেভি

এরপর টমেটো পিউরি, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন এবং চিনি দিন। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত রান্না করুন। অল্প জল দিন। বেশি পাতলা করবেন না।

পাতলা করবেন না

সবশেষে, কোফতা দিন। এক মিনিট ফুটিয়েই চাপা দিয়ে দিন। ৫ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে ঘি ছড়িয়ে দিন। সাদা ভাত না পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

পরিবেশন করুন