BY- Aajtak Bangla
27 February 2026
কাঁচা কোলার কোফতা বাংলার এক আদি খাবার। গল্প হলেও সত্যি সিনেমাতেও রবি ঘোষের হাতের কাঁচা কলার কোফতা খেয়ে সবাই মাংস ভেবেছিলেন।
আসলে সত্যিই দারুণ সুস্বাদু হয় এই রান্না। আসুন শিখে নেওয়া যাক।
তারপর ভাল করে তেল মাখিয়ে রেখে দিন। তাহলে চাউ জড়িয়ে যাবে না।
এরপর কাঁচাকলা গ্রেট করে নিন। তারপর একটি কাপড়ে করে কাঁচাকলা নিঙড়ে অতিরিক্ত জল বের করে নিন।
গ্রেট করা কলায় কাঁচা লঙ্কা কুচি, ভাজা আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা এবং নুন দিন। নিরামিষের ব্যাপার না থাকলে অল্প ভাজা রসুন দিতে পারেন।
এরপর এগুলি ছোট, গোল কোফতার আকারে গড়ে নিন।
প্যানে তেল গরম করুন। কোফতা সোনালি বাদামী এবং করে ভেজে নিন। ধীমে আঁচে ভাজবেন।
তেল থেকে কোফতা তুলে নিন। টিস্যু পেপারের উপর রাখুন।
গ্রেভি: কড়াইতে কিছুটা তেল গরম করুন। গোটা জিরে, তেজপাতা এবং গরম মশলা দিন।
এরপর টমেটো পিউরি, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন এবং চিনি দিন। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত রান্না করুন। অল্প জল দিন। বেশি পাতলা করবেন না।
সবশেষে, কোফতা দিন। এক মিনিট ফুটিয়েই চাপা দিয়ে দিন। ৫ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে ঘি ছড়িয়ে দিন। সাদা ভাত না পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।