BY- Aajtak Bangla
10 APRIL, 2026
গরমে বাজার ছেয়ে যায় আমে। অনেকেরই পছন্দের ফল হল আম।
কাঁচা আম দিয়ে বাঙালির হেঁশেনে নানা সুস্বাদু পদ রান্না করা হয়।
কাঁচা আম দিয়ে ডিমের ডালনা দারুণ খেতে হয়। রেসিপি রইল...
কাঁচা আম, সেদ্ধ ডিম, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, জিরে, লঙ্কার গুঁড়ো, তেল, নুন, আলু, পটল।
প্রথমে সবজিগুলো ও কাঁচা আম ছোট করে কটে নিতে হবে।
এরপরে কড়াইয়ে তেল দিয়ে তাতে হলুদ গুঁড়ো, নুন দিয়ে ডিমগুলো ভেজে নিন।
এবার ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আল, পটল ভেজে নিতে হবে।
তারপরে পেঁয়াজ বাটা মিশিয়ে সব মশলা দিয়ে কষান। এতে কাঁচা আম দিয়ে অল্প জল মেশান।
ঝোল ফুটে এলে ডিমগুলো দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পদ।