28 September, 2024
BY- Aajtak Bangla
কাঁচালঙ্কার আচার বানান ১০ মিনিটে, লাগবে শুধু ভিনিগার ও চিনি
বাড়িতে সবুজ কাঁচালঙ্কার আচার বানানো বেশ সহজ। মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলা যেতে পারে।
উপকরণ: ১ কাপ ভিনিগার, ১ কাপ জল, ২টি লবঙ্গ, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ নুন, ২০-৩০টি মোটা কাঁচালঙ্কা।
কাঁচালঙ্কা ভাল করে ধুয়ে নিন। তারপর তা ছবির মতো করে কেটে ফেলুন।
এরপর একটি পাত্রে ১ কাপ ভিনিগার ও ১ কাপ জল গরম করতে দিন।
মিশ্রণটি ফুটতে শুরু করলে তাতে ২টি লবঙ্গ, ২ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ নুন দিন।
চিনি সম্পূর্ণ মিশে গেলেই মিশ্রণ তৈরি। এবার স্টোভ নিভিয়ে দিন।
কেটে রাখা গরম মিশ্রণে ঢেলে দিন। ১০ মিনিট অপেক্ষা করুন।
গরমে কাঁচালঙ্কা অর্ধেক রান্না হয়ে যাবে। এবার একটি পরিষ্কার কাঁচের শিশিতে মিশ্রণ-সহ লঙ্কা ঢেলে দিন।
কাঁচালঙ্কার আচার তৈরি। ফ্রিজে ২ মাস পর্যন্ত এটি ভাল থাকবে। চাইলে বড় আচারি লঙ্কা দিয়েও বানাতে পারেন।
নুডলস, মুড়ি, রুটি এমনকি ডালের সঙ্গেও এই কাঁচালঙ্কার আচার দুর্দান্ত লাগে।
Related Stories
কালোজিরে-আলু দিয়ে পাতলা মাছের ঝোল, মধ্যবিত্তের রেসিপি
বাড়ির ছাদে মাছ চাষ করতে চান? সহজ উপায় জানুন
মাছের কাঁটা আটকে গলায়, এই ট্রিকসে এক সেকেন্ডে বের হবে
আলু সেদ্ধ করার সবচেয়ে সহজ টেকনিক, লাগবে ২ মিনিট