BY- Aajtak Bangla
18 DECEMBER 2025
শাক, আম, পেয়ারা কিংবা যে চপ- ভাজাভুজির সঙ্গে কাসুন্দি না খেলে খাওয়া যেন সম্পূর্ণ হয় না।
তবে দোকান থেকে কেনা কাসুন্দি আর বাড়িতে বানানো কাসুন্দির স্বাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে।
বাড়িতে বানানো কাসুন্দির ঝাঁঝ হয় সম্পূর্ণ অন্যরকম। এমনকী স্বাস্থ্যকরও হয়। জানুন রেসিপি...
উপকরণ ২৫০ গ্রাম সর্ষে, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিড়ে গুঁড়ো , ১ টা শুকনো লঙ্কা, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
উপকরণ ২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মৌরি , স্বাদমতো নুন, ১/২ চা চামচ দাঁড়চিনি গুঁড়ো।
প্রথমে সর্ষে ভাল করে ২ থেকে ৩ বার জলে ধুয়ে , ভাল করে বেঁটে গুঁড়ো করে নিন।
তারপর একটি পাত্রে জল নিন। গ্যাস জ্বালিয়ে জল ভালো করে গরম করুন।
এবার ওই গরম জ্বলে গুঁড়ো করে রাখা সর্ষে, মৌরি, দাঁড়চিনি, ধনে, জিড়ে, হলুদ গুঁড়ো , নুন ভাল করে মিশিয়ে নিন।
কাসুন্দিতে টক ভাব রাখার জন্য তেঁতুল বা আমের টুকরো মিশিয়ে নিন।
এবার একটি পরিষ্কার বোতলে ঢেলে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন ঘরে বানিয়ে নেওয়া কাসুন্দি।