BY- Aajtak Bangla

এভাবে রাঁধুন কাতলা ভাপা, ইলিশকেও হার মানাবে

18 FEBRUARY, 2026

ইলিশের ভাপা খেতে তো সবাই ভালবাসেন। কিন্তু সাধারণ কাতলা মাছ দিয়েই সুন্দর ভাপা রান্না করা যায়। 

ইলিশের ভাপা

কিন্তু কাতলা মাছ ইলিশের মতো করে সরাসরি ভাপা রান্না করা যায় না। 

কাতলা মাছ

তাই প্রথমে কাতলা মাছ নুন-হলুদ মাখিয়ে হাল্কা করে ভেজে তুলে রাখুন। খুব কড়া করে ভাজবেন না।

ভেজে তুলে রাখুন

এবার বেশ খানিকটা সর্ষে ও কাঁচালঙ্কা বেটে নিন। মিহি পেস্ট তৈরি করুন। 

মিহি পেস্ট

এবার অর্ধেক মালা নারকেল কুড়িয়ে নিন। সেটি মিক্সিতে মিহি করে বেটে নিন। 

নারকেল

এবার তাতে অল্প কয়েক চামচ টক দই দিন। সঙ্গে অল্প সর্ষের তেল। 

সর্ষের তেল

এবার একটি ঢাকনা দেওয়া বড় কৌটে সর্ষে, দই, নারকেল দিন। স্বাদমতো নুন দিন। অল্প হলুদ দিন। 

হলুদ দিন

এবার মাছে ভাল করে মিশ্রণ মাখিয়ে নিন। যেন সম্পূর্ণ কোট হয়ে যায়। 

মাখিয়ে নিন

এবার উপর থেকে তেল ছড়িয়ে দিন। বড় পাত্রের তলায় জল দিয়ে তাতে কৌটো বসান। ১৫ মিনিট ভাপিয়ে নিন। 

ভাপিয়ে নিন

ব্যস, আপনার কাতলা ভাপা তৈরি। গরম গরম ভাত দিয়ে এর স্বাদ অতুলনীয়। 

কাতলা ভাপা তৈরি