14 SEPTEMBER, 2026

BY- Aajtak Bangla

খাসির চর্বি দিয়ে এভাবে বানান আলুর দম, টেস্ট মুখে লেগে থাকবে

খাসির চর্বি দিয়ে আলুর দম—স্বাদে আসবে একেবারে অন্যরকম টুইস্ট। প্রথমে খাসির চর্বি ছোট ছোট টুকরো করে কেটে নিন।

কড়াইয়ে চর্বি দিয়ে ধীরে ধীরে গরম করুন, যাতে তেল বেরিয়ে আসে। চর্বি থেকে পর্যাপ্ত তেল বেরিয়ে এলে অবশিষ্ট অংশ তুলে রাখুন।

এবার সেই গরম চর্বির তেলেই ছোট আলুগুলি দিয়ে হালকা ভেজে নিন। আলুর গায়ে সুন্দর সোনালি রং এলে তুলে আলাদা করে রাখুন।

একই কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিন।

পেঁয়াজ, আদা-রসুন বাটা এবং টমেটো দিয়ে ভালো করে কষিয়ে মশলা তৈরি করুন।

হলুদ, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে ভাজা আলু দিয়ে দিন।

প্রয়োজনমতো জল ও নুন দিয়ে ঢেকে আলু সেদ্ধ হতে দিন, শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

খাসির চর্বির তেলে রান্না হওয়া এই আলুর দমে আলুর সঙ্গে মিশবে মাংসের দারুণ সুগন্ধ—স্বাদ মুখে লেগে থাকবে।