17 OCTOBER 2026

BY- Aajtak Bangla

হাঁটু ব্যথা নিয়েও ঠাকুর দেখুন, চিকিৎসকের ৫ টিপস

অনেকেরই হাঁটুর সমস্যা রয়েছে। কিন্তু তাই বলে কি ঠাকুর দেখা বন্ধ থাকবে? একবারেই নয়। বরং পায়ে ব্যথা নিয়েই ঠাকুর দেখা যাবে। 

এই বিষয়ে কলকাতার বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল বলেন, 'হাঁটু ব্যথা নিয়ে ঠাকুর দেখতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। নইলে সমস্যা।'

তাই ঝটপট সেই সব নিয়মগুলি জেনে নিন। এই নিয়ম মেনেই ঠাকুর দেখুন।

হাঁটু ব্যথা থাকলে সিঁড়ি ওঠানামা করা যাবে না। তাই এমন প্যান্ডেলে না যাওয়াই ভাল। 

রিকশাতে চাপতে গেলে পায়ে প্রেশার পড়তে পারে। তাই রিকশা এড়িয়ে যান।

হেঁটে ঠাকুর দেখতেই পারেন। কোনও সমস্যা নেই। 

পায়ে নি ক্যাপও পরা যাবে। তাতে হাঁটুর পোশ্চার ঠিক থাকবে। ব্যথা হবে না।

যদি একান্তই ঠাকুর দেখে এসে পায়ে ব্যথা হয়, তাহলে খেতে পায়ে বরফ দিন। সেই সঙ্গে প্যারাসিটামল খেতে পারেন। তাহলেই সুস্থ থাকবেন।