7 March, 2026

BY- Aajtak Bangla

পাকা আমের জ্যুস খেলেই গরমে শীতল শরীর, রইল রেসিপি

গরম বাড়ছে। আর এই সময় অনেকেই ঠান্ডা হতে টেস্টি পানীয় খেতে চাইবেন। আর তেমনই একটি সেরা পানীয় হল পাকা আমের জুস। 

আর আপনি চাইলে ঘরেই এই জুস বানিয়ে নিতে পারেন। এই জুস বানানোর রেসিপিটা জেনে নিন।

কী কী লাগবে?  সবার প্রথমে ২ থেকে ৩টি ছোট আমের টুকরো লাগবে। সেই সঙ্গে স্বাদ মতো চিনি নিন। 

এছাড়া এক গ্লাস ঠান্ডা জল লাগবে। পাশাপাশি নিয়ে নিন বরফ কুচি। সেই সঙ্গে পুদিনা পাতা বা লেবুর রস দিতে পারেন। 

ব্লেন্ডারে ভাল আম, চিনি ও জল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিন। ততক্ষণ ঘোরাতে হবে, যতক্ষণ না ভাল করে মিশে যায় সব।

এবার এই জুসটা ভাল করে ছেঁকে নিতে হবে। তারপর একটি গ্লাসে ঢেলে নিন। 

এরপর এই পানীয়ে মিশিয়ে দিন কয়েকটি বরফের টুকরো। তাহলেই কাজ হবে। 

পরিশেষে সামান্য লেবুর রস বা পুদিনা পাতা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তাতেই কাজ হবে। তৈরি হয়ে যাবে আপনার সেরার সেরা পাকা আমের জ্যুস।