BY- Aajtak Bangla
20 FEBRUARY 2026
অনেকেই চকোলেট খেতে ভালোবাসেন। কিন্তু শরীর খারাপ হওয়ার ভয়ে খেতে পারেন না।
যদিও ভাল খবর হল, আপনি চাইলে খেতে পারেন ডার্ক চকোলেট। সেটি খেলেই শরীর থাকবে ফিট।
তাই আর সময় নষ্ট করবেন না। বরং জেনে নিন যে ঠিক কীভাবে বানানো যাবে ডার্ক চকোলেট।
কোকো মাখন নিন ২ থেকে ৩ কাপ, কোকো পাউডার আধ কাপ, মধু এবং ভ্যানিলা এসেন্স।
এরপর একটি পাত্রে কোকো মাখন প্রথমে গলিয়ে নিতে হবে। এটাই হল প্রথম স্টেপ।
তারপর এর সঙ্গে কোকো পাউডার, মধু এবং এক চিমটি লবণ দিন। এবার ভাল করে মিশিয়ে নিতে হবে।
এরপর সিলিকন ছাঁচে এটি ঢেলে নিন। চাইলে এর উপর বাদাম এবং ড্রাই ফ্রুট ছড়িয়ে নিতে পারেন।
এবার ছাঁচটি ভাল করে জমিয়ে নিতে হবে। মোটামুটি ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন এটি।
জমে গেলে বের করে নিন। তৈরি হয়ে গেল আপনার সেরা চকোলেট। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।