BY- Aajtak Bangla

বিরিয়ানির মাটন নরম না হয়ে যাবে কোথায়? সিক্রেট কায়দা বাবুর্চির

18 March, 2026

কলকাতার বিরিয়ানির লোভ সামলানো বেশ কঠিন। মাটন বিরিয়ানি সেখানে জায়গা দখল করে রয়েছে।

বিরিয়ানির প্রতি বাঙালির ভালোবাসা অফুরন্ত। হলদে সাদা ভাতের সঙ্গে নরম তুলতুলে মাটন মুখে পড়তেই আহা।

বাড়িতে যখন বিরিয়ানি বানাবেন মাটন কীভাবে নরম তুলতুলে হবে, শিখে নিন কায়দাটা।  

রান্নার আগে মাংস নুন দিয়ে হালকা ভাপিয়ে নিতে পারেন মাংস। তা হলে রাঁধার সময়ে তা নরমও হবে, রান্নাও তাড়াতাড়ি হবে।

ম্যারিনেট করার সময়ে ব্যবহার করতে পারেন পেঁপে। আনারস কুরিয়েও মিশিয়ে দিতে পারেন মাংসে, খুব তাড়াতাড়ি মাংস নরম হয়ে যায়।

মাটন ম্যারিনেশনের সময় জায়ফল ব্যবহার করতে পারেন। জায়ফল গুঁড়ো মাংস খুব তাড়াতাড়ি নরম করে।

যে কোনও মাংস রান্না ঢিমে আঁচে। মাটনের ক্ষেত্রে হালকা আঁচে অনেকক্ষণ ধরে কষালেই মাংস নরম হয়ে যায়।

কোন অংশের মাংস কিনছেন, তার উপরেও কিন্তু নির্ভর করে মাংস শক্ত হবে না নরম হবে।

মাটন রেয়াজি হলে নরম হতে সময় নেবে না, পা ও বুকের দিকের মাংস নিতে পারে বিরিয়ানির জন্য।