8 August, 2026

BY- Aajtak Bangla

চেকে Lakh না Lac সঠিক কোনটা? জানেন না অনেক শিক্ষিতও

ব্যাঙ্কের চেক লেখার সময় সঠিক শব্দ ব্যবহার করা খুবই দরকারি। 

অনেকেই 'Lac' এবং 'Lakh' লেখা নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কোনটা সঠিক শব্দ?

অনেকেই লক্ষকে ইংরেজিতে লেখেন Lakh। আবার অনেকে লেখেন Lac। 

Lac- এই শব্দটি বহুল ব্যবহার হয়। আমেরিকান ইংরেজিতে Lac ব্যবহার করা হয়। 

Lakh: ১ লক্ষ বা তার বেশি সংখ্যা বানানে লিখতে এটা ব্যবহার হয়। ভারত এবং দক্ষিণ এশিয়ায় এই শব্দটি ব্যবহৃত হয়।

চেকে Lac লিখবেন না। বরং আপনি Lakh লিখুন। 

উদাহরণ- এক লক্ষ টাকা লিখতে গেলে লিখুন  One Lakh Rupees Only। 

চেকে LAKH শব্দের পরিবর্তে Lac লিখলে ব্যাঙ্ক ফিরিয়ে দিতে পারে। তাই ব্যাংকিংয়ে স্ট্যান্ডার্ড ভাষা অনুসরণ করা প্রয়োজন।

চেকের লেখা সুস্পষ্ট হওয়া উচিত। যদি কোনও শব্দ ভুল লেখা হয়, তাহলে চেকটি বাতিল করা হতে পারে।

চেকে ঠিকভাবে না লিখলে ফেরত যায়। আর ব্যাঙ্ক জরিমানাও করে। তাই সঠিকভাবে লিখতে জানা দরকার।