21 APRIL 2026

BY- Aajtak Bangla

হিট স্ট্রোক থেকে বাঁচাবে লস্যি, খেলে  ৫ লাভ পাবেন

এই গরমে নিয়মিত খেতে পারেন লস্যি। এটা খেলে উপকারই মিলবে। 

বিশেষজ্ঞদের মতে, লস্যির একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে। এটা খেলে বহু সমস্যার থেকে দূরে থাকা যাবে।

তাই আর দেরি না করে নিয়মিত লস্যি খাওয়ার একাধিক লাভ সম্পর্কে জেনে নিন। তাহলেই পরিস্থিতি হাতের নাগালে চলে আসবে।

এই গরমে লস্যি খেলে শরীর ঠান্ডা থাকবে। হিট স্ট্রোকের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন।

লস্যিতে রয়েছে প্রোবায়োটিকের ভাণ্ডার। তাই এটা খেলেই অন্ত্রের হাল ফেরানো যাবে। গ্যাস, অ্যাসিডিটি হবে না।

এই পানীয়ে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন ও ফসফরাস, তাই এটা খেলে হাড় এবং দাঁত থাকবে মজবুত।

লস্যিতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন। যার ফলে এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়বে। 

নিয়মিত লস্যি খেলে বিপাকের হার বাড়বে। যার ফলে খিদে কমে যাবে। হ্রাস পাবে ওজন। 

তাই রোজের ডায়েটে অবশ্যই রাখতে হবে লস্যিকে। এই গরমে সুস্থ থাকবেনই।