5 APRIL, 2026

BY- Aajtak Bangla

দোকানের স্পেশাল লস্যি বাড়িতেই বানিয়ে নিন, ঠোঁটে লেগে থাকবে

গম বাড়তেই চারিদিকে লস্যির চাহিদা বাড়বে। অনেকেই বাড়িতে এই লস্যি বানান। তবে দোকানের মতো হয় না।

লস্যির চাহিদা

আজ আমরা আপনাদের শাহি লস্যি বানানোর রেসিপি জানাব। এটা খেলে শরীরের পাশাপাশি মনের তৃষ্ণাও মিটবে। 

শাহি লস্যি

 ১ কাপ দই, ১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম, ১ টেবিল চামচ চিনি, ২-৩টে কেশর, জল, কাজু ও আমন্ড টুকরো করা, ভেজানো কিশমিশ ও আইস কিউব।

উপকরণ

প্রথমে একটা ছোট পাত্রে ১ টেবিল চামচ জলে কেশরটা গুলে নিন।

গুলে নিন

এবার দই, চিনি, জল, ভ্যানিলা আইসক্রিম ভাল করে ব্লেন্ডারে মিশিয়ে নিন।

মিশিয়ে নিন

তারপর কয়েকটি আইস কিউব দিয়ে আবারও ব্লেন্ড করে নিন।

ব্লেন্ড করে নিন

হয়ে গেলে এবার কেশরের জলটা লস্যির মধ্যে ঢেলে দিন।

ঢেলে দিন

আস্তে আস্তে কেশরের জলটা লস্যির সঙ্গে মিশিয়ে দিন।

মিশিয়ে দিন

শেষে কাজু, আমন্ডের টুকরো বা কিমশিম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পরিবেশন করুন