BY- Aajtak Bangla
29 May 2025
আম-কাঁঠালের সঙ্গে গরমে সবচেয়ে যে ফলটির চাহিদা থাকে তা হল লিচু। কিন্তু লিচু বেশি খেলে বিশেষ করে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
সুস্বাদু-রসালো লিচু মুখে দিলেই একটা ঠান্ডা অনুভূতি মেলে। দারুণ স্বাদে মন ভরে ওঠে। তবে এটা খাওয়ার আগে মাথায় রাখা উচিত কয়েকটি বিষয়।
লিচু খুবই মিষ্টি ফল তাই ডায়াবিটিস রয়েছে যাঁদের, তাঁদের এই ফল এড়িয়ে চলাই ভাল।
অন্তঃসত্ত্বা মহিলারা লিচু খাবেন না। নইলে গর্ভে প্রভাব পড়তে পারে।
তবে আপাতভাবে সুস্থ থাকলেও লিচু খাওয়ার আগে কিছু নিয়ম মেনে চলা জরুরি। নইলে বিপদ বাড়তে পারে।
ভুলেও সকালে খালি পেটে লিচু নয়। ফলে শরীর খারাপ হয়ে যেতে পারে। গ্যাস-অ্যাসিড তৈরি হতে পারে শরীরে।
লিচু খেয়ে আবার বেশিক্ষণ খালি পেটে থাকলে বিপদ। লিচু রক্তে থাকা শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে।
লিচু রক্তে গ্লুকোজ়ের মাত্রা বাড়িয়ে দেয় এক ধাক্কায়। যাদের সুগার নেই তারাও লিচু খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।
সন্তানসম্ভবা মহিলাদের রক্তে শর্করার ভারসাম্য এমনিতেই ওঠানামা করে। তার উপর যদি এই মিষ্টি ফল খেলে, ব্লাড সুগার হঠাৎ বেড়ে যেতে পারে।
আধ পাকা লিচু খেলে হঠাৎ করেই বমি ভাব বেড়ে যেতে পারে। কারণ,এর মধ্যে থাকা হাইপোগ্লাইসিন-এ বমির প্রবণতা বৃদ্ধি করে।