05 June 2026

BY- Aajtak Bangla

লিচু খেলেই দূরে থাকবে রোগ, এই ৫ লাভ মিলবে...

গরমের সেরা ফল লিচু। এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই নিয়মিত এই ফল খাওয়া শুরু করে দিন।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন নিয়মিত লিচু খেলে ঠিক কোন কোন লাভ মিলবে। সেই মতো খাওয়া শুরু করে দিন।

কী লাগবে? লিচুতে প্রচুর ভিটামিন সি রয়েছে। আর এই ভিটামিন ইমিউনিটি বাড়াতে পারে। তাই চিন্তার কিছু নেই। 

এছাড়া লিচুতে রয়েছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যার ফলে হার্ট থাকে সুস্থ।

এটিতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই নিয়মিত লিচু খেলে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচবেন। 

লিচুর ক্যালোরি ভ্যালু খুব একটা বেশি নয়। পাশাপাশি এতে রয়েছে ফাইবার। তাই নিয়মিত লিচু খেলে ওজন কমবে। 

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে লিচু। এটা ত্বকের তারুণ্য ধরে রাখতে পারে।   

তাই নিয়মিত লিচু খাওয়া শুরু করে দিন। তবে ডায়াবেটিস থাকলে এই ফল খাবেন না।