19 APRIL, 2026
BY- Aajtak Bangla
কথায় বলে মাছে-ভাতে বাঙালি। আমাদের প্রতিদিনের রান্নায় মাছ থাকেই।
সপ্তাহের অধিকাংশ দিনই কোনও না কোনও মাছ খাওয়া হয় নিশ্চয়ই? তবে প্রতিদিন একইভাবে রান্না করলে মাছের স্বাদ একঘেয়ে লাগতে পারে।
এক্ষেত্রে রান্নায় বৈচিত্র আনতে পারে মশলার ব্যবহার। খুব সাধারণ কিছু মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মাছের স্পেশাল মশলা।
এই মশলার ব্যবহারে আপনার সাধারণ রান্নাও হয়ে উঠবে অসাধারণ। চলুন জেনে নেওয়া যাক মাছের মশলা তৈরির রেসিপি-
জিরা- ১ চামচ মৌরি- ১ চামচ সর্ষে- ১ চামচ শুকনো লঙ্কা- ২টি পাঁচফোড়ন- ১/২ চামচ গোলমরিচ- ১/২ চামচ রাঁধুনি- ১/২ চামচ।
সব উপকরণ একসঙ্গে সামান্য ভেজে নিতে হবে। চাইলে ভাজা ছাড়াও গুঁড়ো করতে পারবেন। তবে হালকা ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে।
ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় গুঁড়ো করে নিন। মাছের মশলা কষানোর সময় এই গুঁড়ো থেকে এক চা চামচ ব্যবহার করলেই স্বাদ ও গন্ধ বেড়ে যাবে।
আরও কম মশলা খেতে চাইলে আধা চা চামচও দিতে পারেন। এই সাধারণ মসলা ব্যবহারেই আপনার রান্না হয়ে উঠবে অসাধারণ।