12 MAR 2026

BY- Aajtak Bangla

হু হু করে কমবে ওজন, মেনে চলুন এই বিশেষ ডায়েট

দ্রুত ওজন কমাতে কে না চায়? তার জন্য জিমে যাওয়া, ডায়েট করা সবটাই চলতে থাকে। 

আজ কথা বলব ওমাড ডায়েট নিয়ে। এই ডায়েটে শুধু একবেলা খাওয়া যায়৷ ২৪ ঘন্টার মধ্যে ১বারই খাওয়া যায়। 

বিভিন্ন গবেষনায় দেখা গিয়েছে একবেলা নিজের পছন্দের ক্যালরি যুক্ত খাবার খেলেও সমস্যা হয় না। তবে এ ডায়েট সবার জন্য নয়।

তাই এই ডায়েট অনুসরণ করতে চাইলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এই ডায়েট মেনে চললে দারুণ কাজ হতে পারে। শুধু ওজন কমানো নয়, আরও নানা কারণে এই ডায়েট কাজে দিতে পারে।   

OMAD ডায়েট মেনে চললে শরীরে কম ক্যালোরি ঢোকে। ফলে এই ডায়েট ওজন কমাতে সাহায্য করে।

OMAD ডায়েট মেনে চললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হতে পারে।

প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে।

এই ডায়েট মেনে চললে কাজে উদ্যম বাড়ে। এনার্জি পাওয়া যায়।