BY- Aajtak Bangla

 বাড়িতে রেস্তরাঁর কায়দায় চিকেন ভর্তা, চেটেপুটে শেষ এক থালা ভাত 

23 MARCH, 2026

ঘরেই রেস্তোরাঁর স্বাদের মতো চিকেন ভর্তা বানিয়ে নিন একেবারে সহজ উপায়ে।

চিকেন ভর্তা

৩৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস হালকা নুন, আদা-রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে ঠান্ডা করে কুচিয়ে রাখুন।

মুরগির মাংস

২টি বড় পেঁয়াজ কুচি করে কড়ায় সর্ষের তেলে বাদামি করে ভেজে তুলে নিন।

পেঁয়াজ কুচি

কড়াইতে  আদা-রসুন বাটা, টমেটো পিউরি, লাল মরিচ গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষান।

ভালো করে কষান

কষানো মসলার মধ্যে সেদ্ধ ও কুচানো মুরগির মাংস দিয়ে দিন। ৫ মিনিট ভালোভাবে নাড়ুন।

ভালোভাবে নাড়ুন

১ চা চামচ কাজু বাটা, পোস্ত বাটা এবং ১ টেবিল চামচ দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

মিশিয়ে নিন

১/২ চা চামচ গরম মসলা, ১/২ চা চামচ কাসৌরি মেথি গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষান।

গরম মসলা

জ্বলন্ত কয়লার টুকরো ছোট বাটিতে রেখে, ওপর থেকে ঘি ঢেলে হাঁড়িতে রেখে ঢেকে দিন ৫ মিনিট—দারুণ ধোঁয়া স্বাদ আসবে।

কয়লার টুকরো

১ টেবিল চামচ মাখন এবং ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে নিন শেষে।

ফ্রেশ ক্রিম

ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ও এক ফোঁটা ঘি ছড়িয়ে দিন পরিবেশনের আগে।

ধনেপাতা কুচি

রুটি, পরোটা, বাসমতি ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিকেন ভর্তা।

চিকেন ভর্তা