18 MARCH, 2026

BY- Aajtak Bangla

মুচমুচে হবে ধনেপাতার বড়া, এই ট্রিকে কুরমুরে থাকবে দীর্ঘ সময়

ধনেপাতার বড়া বানিয়ে খাবেন তো? তবে কীকরে কুরকুরে বানাবেন শিখুন।

ধনেপাতার বড়া

অনেকেই ধনেপাতার বড়া বানান কিন্তু এক্কেবারে মিইয়ে যায়, বড়ায় কুড়মুড়ে ভাবটা আসে না, এলেও বেশিক্ষণ থাকে না। এর জন্য কীভাবে ধনেপাতার ব্যাটার বানাতে হবে জেনে নিন।

ধনেপাতার ব্যাটার

ধনেপাতা বড় কুচি করে কেটে নিন বেসন চালের গুঁড়ো নুন-চিনি কাঁচা লঙ্কা বাটা কালো জিরে হলুদ গুঁড়ো সাদা তেল

উপকরণ

প্রথমে ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিন। এরপর জল ঝরার জন্য কোনও পাত্র বা টিস্যুতে বিছিয়ে নিন।

কুচি করে নিন

এবার একটি মিক্সিং বাটিতে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা বাটা, নুন-হলুদ-চিনি, বেসন, চালের গুঁড়ো, কালো জিরে ও প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে মেখে নিন। 

মেখে নিন

মিশ্রণ থকথকে করবেন। চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন।

চালের গুঁড়ো

এবার কড়াইতে তেল গরম করে মেখে রাখা মিশ্রণ থেকে বড়া ভেজে তুলে নিন। এয়ার টাইট পাত্রে ভালোভাবে ঢেকে রাখলে ৭-৮ ঘণ্টা মুচমুচে থাকবে।

মুচমুচে থাকবে