BY- Aajtak Bangla
জল দিয়ে ধোসা বানানো যায়। এৎ একটি অত্যন্ত সহজ রেসিপি রয়েছে।
উপকরণ হিসেবে লাগবে চালের গুঁড়ো ১ কাপ, জল প্রায় ১.৫–২ কাপ (পাতলা করার জন্য) এবং নুন স্বাদমতো
মনে করলে সুজি ২ টেবিল চামচ (ক্রিস্পি করার জন্য) এবং বেকিং সোডা এক চিমটি (নরম করার জন্য) দিতে পারেন।
প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো নিন। ধীরে ধীরে জল দিন এবং ভাল করে মেশান।
ব্যাটার ১৫–৩০ মিনিট রেখে দিন। তাওয়া ভাল করে গরম করুন। তারপর হালকা ঠান্ডা করতে একটু জল ছিটিয়ে মুছে নিন।
ব্যাটার তাওয়ায় ঢালুন। হালকা করে গোল করে ছড়িয়ে দিন। ঢাকনা না দিয়েও বানাতে পারবেন
তেল না দিলেও হবে। লালচে ও ক্রিস্পি হলে তুলে নিন। এই ধোসা সাধারণত উল্টোতে হয় না।
তবে তাওয়া বেশি গরম হলে ব্যাটার ছড়াবে না। প্রতিবার ধোসা দেওয়ার আগে তাওয়া একটু ঠান্ডা করুন।
নারকোল চাটনি বা আলুর তরকারি, যে কোনও কিছুর সঙ্গেই খেতে পারেন।