23 JULY, 2026

BY- Aajtak Bangla

দোকানের মতো মুচমুচে গুড়ের জিলিপি, উল্টোরথে বাড়িতেই হয়ে যাক

মেলা বা মিষ্টির দোকানের জিলিপি তো খান, বাড়িতে গুড়ের জিলিপি বানিয়ে খান। কী কী উপকরণ লাগবে জানুন।

জিলিপি

ফলে ইচ্ছে থাকলেও ভালো জিলিপি পাওয়া যায় না। অতিরিক্ত চিনি আর ময়দার মেলবন্ধনে একটা খেলেই মুখ মেরে যাওয়ার জোগাড়।

অতিরিক্ত চিনি

তাই অনেকে বাড়িতেই বানিয়ে নিতে চান জিলিপি। তবে জিলিপির আড়াই প্যাঁচ দিতে গিয়ে নাজেহাল অবস্থা হয়।

আড়াই প্যাঁচ

জিলিপির আড়াই প্যাঁচ দেওয়ার হল আসল কায়দা। তবে জেনে নিন সহজ ট্রিক কীকরে জিলিপি সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন।

বাড়িতেই বানান

ময়দা-২ কাপ টক দই কর্নফ্লাওয়ার চিনি-১ চা-চামচ, নুন-স্বাদমতো তেল জল ৩ কাপ গুড়-২ কাপ চিনি- ১ কাপ ঘি-১ টেবিলচামচ গোলাপজল-১ চা-চামচ এলাচ- ৩টি লেবুর রস-১ চা-চামচ লাল ফুড কালার- ১ ফোঁটা

উপকরণ

২৪ ঘণ্টা আগে ময়দা জল দিয়ে গুলে ঢাকা দিয়ে রাখতে হবে। মিশ্রণ থকথকে করে নিন।

থকথকে করে নিন

ভাজার আগে মিশ্রণটায় চালের গুঁড়ো, বেকিং পাউডার সব মিশিয়ে মসৃন মিশ্রণ তৈরি করতে হবে।

মসৃন মিশ্রণ

গুড়ের রস বা সিরা তৈরি করুন, যতটা গুড় ততটা জল আর এলাচ দিয়ে। রসটা গরম রাখতে হবে।

গুড়ের রস

এরপর কড়াইয়ে তেল গরম করে, জিলিপির জন্য একটা তেলের প্যাকেট নিন, এর মধ্যে মিশ্রণটি ঢেলে নিন। 

তেলের প্যাকেট

এরপর নীচে একটা ছোট ফুটো করে নিন। ফুটো একদম ক্ষুদ্র ছিদ্র করে কেটে তার মধ্যে মিশ্রণ দিয়ে আড়াই প্যাঁচে হাত ঘোরান। 

হাত ঘোরান

জিলিপি আকারে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে গরম রসে দিয়ে চেপে দিন, ২ মিনিট পরে তুলে নিলেই তৈরি জিলিপি। খেয়াল রাখবেন রসে ডুবে যেন এটি নুইয়ে না যায়।

তৈরি জিলিপি